×

সারাদেশ

সোনারগাঁওয়ে ব্যবসায়িক দ্বন্দ্বে ব্যবসায়ী খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ০৫:৩২ পিএম

সোনারগাঁওয়ে ব্যবসায়িক দ্বন্দ্বে ব্যবসায়ী খুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী দুলাল মিয়া (৫০) নামে এক ব্যাক্তি খুন হয়েছেন। শনিবার (৭ অক্টোবর) ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দুলাল উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের মৃত শাহজাহান ওরফে ডেঙ্গর আলীর ছেলে।

উল্লেখ: এমোগরাপাড়া বাড়িমজলিশ গ্রামের মৃত হাসেমের ছেলে রাজ্জাকের সঙ্গে নিহত দুলাল মিয়ার বড় ভাই ফজল মিয়া পার্টনারে জমি-জমার ব্যবসা করতো। গত মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজ্জাক মোবাইলে ফজল মিয়াকে ডেকে তার বাড়িতে নিয়ে যায়। এ সময় ব্যবসায়িক লেনদেন নিয়ে কথা কাটাকাটি হলে রাজ্জাক তার দলবল নিয়ে ফজল মিয়াকে মারধর শুরু করে। এ খবর পেয়ে ফজল মিয়ার ছেলে নির্ঝর ও তার ছোট ভাই ব্যবসায়ী দুলাল মিয়া ঘটনাস্থলে যাওয়া মাত্রই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীরা শাহজাহানকে শরীরের বিভিন্ন স্থানে ছুরি ও চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে নারী-ভুঁড়ি বের করে দেয়। পরে মারাত্মকভাবে আহত দুলালকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে স্থানান্তর করা হলে ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুব আলম সুমন বলেন, ঘটনার পর পরই আমরা থানায় একটি মামলা নিয়ে আসামী ইমদাদ হোসেন (৫৫) ও আরমানকে (৪৩) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। বর্তমানে ওই মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হবে এবং বাকিদের গ্রেপ্তার করতে জোর অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উচ্চশিক্ষায় ঋণ সুবিধা দেবে সরকার

উচ্চশিক্ষায় ঋণ সুবিধা দেবে সরকার

নিত্যপণ্যের দাম হ্রাস ও করমুক্ত আয়সীমা বৃদ্ধি

নিত্যপণ্যের দাম হ্রাস ও করমুক্ত আয়সীমা বৃদ্ধি

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনে করমুক্তির প্রস্তাব

ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনে করমুক্তির প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App