×

জাতীয়

নতুন বাজেটের মধ্য দিয়ে শুরু হলো সংসদ অধিবেশন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:১৬ পিএম

নতুন বাজেটের মধ্য দিয়ে শুরু হলো সংসদ অধিবেশন

ছবি: সংগৃহীত

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের এই প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়।

এদিন সকালে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই বিশেষ সভা হয়।

প্রথা অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে তা অনুমোদন করতে হয়।

আজ মন্ত্রিসভার সায় পাওয়ার পর এই বাজেটে সই করবেন রাষ্ট্রপতি।

সভার সূত্র জানায়, এবারের বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার এই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ এই সভা শেষে আজ বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে সংসদ অধিবেশনে যোগ দেবেন। এরপর স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেট উপস্থাপন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App