×

জাতীয়

বিদ্যুৎ ও জ্বালানি খাতে উৎসে কর কমানোর সুপারিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:৫০ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি খাতে উৎসে কর কমানোর সুপারিশ

ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে করের চাপ কমিয়ে বিনিয়োগ ও সরবরাহ প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে উৎসে কর কর্তনের হার হ্রাসের প্রস্তাব করা হয়েছে।

বাজেট প্রস্তাব অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার বর্তমান ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া রিফাইনারি কর্তৃক জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার ১ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এসব পদক্ষেপ বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যবসায়িক ব্যয় কমাতে সহায়তা করবে এবং খাতটির কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরুষ নির্যাতন দমন আইন, আদেশের দিন ধার্য ৬ আগস্ট

পুরুষ নির্যাতন দমন আইন, আদেশের দিন ধার্য ৬ আগস্ট

সাগরপথে ইউরোপ যাওয়ার শীর্ষে বাংলাদেশ

সাগরপথে ইউরোপ যাওয়ার শীর্ষে বাংলাদেশ

 আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App