×

সারাদেশ

শিবগঞ্জে আ.লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ১০:১৩ পিএম

শিবগঞ্জে আ.লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি’র সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পৌর-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকার প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতি করে। আর বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাসের রাজনীতি করে। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সবাইকে সতর্ক থাকতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

শিবগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এডু, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহা ও মুক্তিযোদ্ধা সন্তান আল মামুনসহ আরো অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App