×

সারাদেশ

মেহেরপুরের দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম

মেহেরপুরের দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

ছবি: ভোরের কাগজ

মেহেরপুর দুটি আসনে জাতীয় পাটি (জেপি) মওলাদ আলীসহ ৭ সতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার। এর মধ্যে মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) আসনে তিন জন ও মেহেরপুর-২ (গাংনী) আসনে ৫ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

মেহেরপুর ১ আসনে জাতীয় পাটি (জেপি) মওলাদ আলী খান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী ও অপর সহ-সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের কাগজ পত্রে ত্রুটি থাকায় তাদেও মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

মেহেরপুর-২ (গাংনী) আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাদশা, রাশেদুল হক জুয়েল, নূরুল ইসলাম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সতন্ত্র প্রার্থী মকলেসুর রহমান মুকুলের কাগজ পত্রে ত্রুটি থাকায় মনোনয়ন পত্র বাতিল করেছে।

মেহেরপুর জেলা প্রশাসক ও জোলা রিটার্নিং অফিসার শামিম হাসান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের মনোনয়ন পত্র যাচাই বাচাই করা হয়েছে। মেহেরপুর-১ সদর ও মুজিবনগর আসনে ১০ টি মনোনয়ন পত্রের মধ্যে ৩ টি মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। মেহেরপুর ৭৪(২) গাংনী আসনে ১৫ টি মনোনয়ন পত্রের মধ্যে ৩ টি মনোনয়ন পত্রকে বাতিল করা হয়েছে। যাদেরকে বাতিল করা হয়েছে তাদের আপিলের সুযোগ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App