×

সারাদেশ

নিজের ভুলত্রুটির জন্য ক্ষমা চাইলেন পলক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৩:৩২ পিএম

নিজের ভুলত্রুটির জন্য ক্ষমা চাইলেন পলক

ছবি: সংগৃহীত

নাটোর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার নির্বাচনী প্রচারণা সভায় বলেছেন, বিগত ১৫ বছরে আপনাদের সন্তান পলক যা করেছে বিগত ৪০ বছরে এর চেয়ে বেশি কেউ করতে পারেনি। তাহলে আমার যদি দু-চারটা ভুল থাকে তাহলে কি মাফ করা যাবে না?

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাওটা গ্রামে প্রচারণা শেষে এক পথসভায় এসব কথা বলে তার ভুলত্রুটির জন্য ভোটারদের কাছে ক্ষমা চান পলক।

এসময় প্রতিমন্ত্রী বলেন, আমার ভুলের কি কোনো ক্ষমা নেই? আমি কিন্তু আপনাদের কাছে শুধু ভোট চাই না। আমি আপনাদের ভোট এবং ভালোবাসা দুটোই চাই।

তিনি আরো বলেন, যে কাজ করে তার ভুল হয়, যে করে না তার ভুল হয় না। আমি ফেরেশতা না, তাই ভুলত্রুটির ঊর্ধ্বে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য ভোটারের কাছে আহ্বান করেন পলক।

এসময় ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাব হোসেন আকন্দ, উপজেলা যুবলীগের সদস্য শামীম হোসেন বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App