×

সারাদেশ

ইউপিডিএফের কমান্ডারকে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ১১:২৯ এএম

ইউপিডিএফের কমান্ডারকে গুলি করে হত্যা
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় সাবেক্ষং ইউনিয়নের এগইজ্যাছড়া দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের কমান্ডার শুভ চাকমা গ্রীক (৪০) নিহত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭ টায় উপজেলার সাবেক্ষং ইউনিয়নের এগারইল্যাছড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যতা স্বীকার বলেন লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছে। তবে কোন পক্ষে এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারছে না। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরাও শুনেছি সকালের দিকে এগইজ্যাছড়ি গ্রামে দুর্বৃত্তের গুলিতে ১জন নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে রওনা হয়েছে। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি পর একটি গ্রুপ এলাকায় অবস্থান নেয়। আজ সকালে ৭/৮ জনের একটি গ্রুপ নানিয়ারচর লংগদুর সীমান্তবর্তী এগইজ্যাছড়ি এলাকায় ঢুকে ইউপিডিএফ এর কমান্ডার শুভ চাকমা গ্রীককে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App