×

সারাদেশ

রাণীনগরে বাকপ্রতিবন্ধী নারীর ঘর ভেঙে দিলেন প্রতিবেশী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৫:৪৮ পিএম

রাণীনগরে বাকপ্রতিবন্ধী নারীর ঘর ভেঙে দিলেন প্রতিবেশী

ছবি: প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে জায়গার মালিকানার বিরোধের জের ধরে জোবেদা (৫৮) নামে এক বাকপ্রতিবন্ধী বিধবাকে মারপিট করে ঘর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত চার দিন অতিবাহিত হলেও মামলা নেয়নি রাণীনগর থানা পুলিশ। ফলে বিচার পাওয়া নিয়ে শংকায় পড়েছেন পরিবারটি। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার রণজনিয়া পূর্বপাড়া গ্রামে।

বিধবা জোবেদার ছেলে গোলাপ চৌধুরী জানান, তার বাকপ্রতিবন্ধি বিধবা মা জোবেদাকে থাকার জন্য ১০-১২ দিন আগে টিনের বেড়া দিয়ে ঘর করে দেন। সেই থেকে তার মা সেই ঘরে বসবাস করে আসছেন। হঠাৎ করে বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী আত্তাব শেখ বহিরাগত ভাড়াটিয়া ৮-১০ জন লোক নিয়ে এসে আমার মাকে মারপিট করে ঘর ভেঙ্গে দেয় ও আসবাসপত্র ভাংচুর করে। ঘরের টিন ও মেঝের একটি ইটও তারা রাখেনি সব পুকুরে ফেলে দিয়েছে। এ ঘটনায় থানায় সংবাদ দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। মামলা দিতে গেলে থানার ওসি মামলা নেয়নি।

এ ব্যাপারে আত্তাব শেখের ছেলে আশাফুল শেখ বলেন, প্রায় ৩৭ বছর আগে আমরা জায়গাটি কিনে নিয়ে দখল করে আসছি। হঠাৎ করেই গোলাপ চৌধুরী আমাদের জায়গাতে টিন দিয়ে জোর করে ঘর করে। এ ঘটনায় আমরা গত বুধবার থানায় একটি মামলা দায়ের করেছি। আমরা কাউকে মারপিট করিনি। শুধুমাত্র ঘর ভেঙে দিয়েছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, ঘর নয়, টিনের ছাপড়া দিয়ে জোর পূর্বক আত্তাব শেখের জায়গা দখল করেছে এমন অভিযোগে গত ২৯ এপ্রিল আত্তাব শেখ বাদী হয়ে গোলাপ চৌধুরীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তারপরও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App