×

সারাদেশ

গাছের থোকায় থোকায় ঝুলছে লিচু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২০, ১২:১২ পিএম

গাছের থোকায় থোকায় ঝুলছে লিচু

ছবি: প্রতিনিধি

নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাগানে ও বাড়ির উঠানের লিচু গাছের শাখায় ঝুলছে থোকায় থোকায় লিচু। প্রতিটি গাছে শোভা পাচ্ছে শত শত লিচু। মিষ্টি ও রসালো স্বাদ আর বৈশিষ্ট নিয়ে বিভিন্ন জাতের লিচুর মধ্যে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়নাসহ দেশি জাতের লিচুর ভাড়ে নুয়ে পড়েছে গাছের ডালপালা।

লিচুর ছড়িয়ে যাওয়া মৌ মৌ গন্ধের টানে মধু আহরণে গাছে গাছে ছোটাছুটিতে ব্যস্ত খুদে মাছি ও মৌমাছিরা। আত্রাইয়ে লিচুর আবাদ তেমন একটা না হলেও এবার লিচুর সঙ্গে সমপ্রতিযোগী হয়ে উঠেছে আম। লিচুর পাশাপাশি আমগাছ জুড়ে দেখা দিয়েছে থোকায় থোকায় আম।

এবার এ উপজেলায় লিচু ও আমের ফলন ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লিচুর বাম্পার ফলন হবে মনে করছেন কৃষি অধিদপ্তর। কোনো ধরনের ছত্রাক বা রোগে আক্রান্ত না হয় এজন্য কৃষি বিভাগের পরামর্শ নিচ্ছেন স্থানীয় লিচুও আম চাষিরা। আগামীতে ফলন উঠা পর্যন্ত গাছ ও ফলের পরিচর্যা কাজ চালিয়ে যাবেন তারা।

ভবানীপুর গ্রামের লিচু চাষি খন্দকার বাবু জানান, পোকা মাকড়ের আক্রমণ ও রোগ-বালাই থেকে গাছ ও লিচুর গুটিকে মুক্ত রাখতে ব্যবহার করা হচ্ছে বালাইনাশক। গত দুই সপ্তাহের বৃষ্টিপাতের কারণে ঠিক মতো বালাইনাশক দেয়া সম্ভব হয়নি। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী বালাইনাশক দেয়া হচ্ছে।

মৌসুমী ফল ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, প্রতি বছর লিচুর মৌসুমে আত্রাইয়ে আসেন। এবার লিচুর ফলনও ভালো হয়েছে। আশা করছি, সব ঠিক থাকলে এ বছর বাণিজ্য ভালো হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি কর্মকর্তা কে এম কাউছার হোসেন জানান, আত্রাই উপজেলাতে তেমন একটা লিচু উৎপাদন হয়না। তবে এখন দিন দিন লিচুর গাছ বাড়ছে। মুকুল ধরা থেকে ফল আসা পর্যন্ত সব ধরনের পরিচর্যা কাজে কৃষি বিভাগের কর্মকর্তারা সহযোগিতা করবেন। অনুকূল আবহাওয়া থাকলে এবার আমের পাশাপাশি লিচুর ফলন ভালো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App