×

সারাদেশ

প্রেমে অভিমান: হাসপাতালে প্রেমিক, মর্গে প্রেমিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০, ০৫:৫৯ পিএম

প্রেমে অভিমান: হাসপাতালে প্রেমিক, মর্গে প্রেমিকা

প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে প্রেমিকের বিষপানের খবর পেয়ে প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে প্রেমিক এখনও জীবিত। সে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

রোববার (১৪ জুন) বিকালে উপজেলার নারায়নপুর গ্রাম থেকে প্রেমিকা কুলসুমা বেগমের (১৭) লাশ উদ্ধার করা হয়।

নারায়নপুর গ্রামের আনছর আলীর মেয়ে কুলসুমা। আনছর আলী জানান, তার মেয়ে নয়াপাড়ার একটি পোশাক কারখানার শ্রমিক। কারখানায় শ্রমিক হৃদয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কুলসুমার। তার বাড়ি নয়াপাড়া রেল ষ্টেশন এলাকায়। সে কুলসুমাকে বিয়ে করতে ব্যাকুল হয়ে উঠে। এর মধ্যে কুলসুম জানতে পারে হৃদয় আগে একটি বিয়ে করেছে।

এরপর কুলসুমা অভিমান করে হৃদয়কে এড়িয়ে চলে। বিপরীতে শনিবার (১৩ জুন) সকালে হৃদয় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। এ খবর কুলসুমার কাছে পৌঁছলে রোবরার দুপুরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

মাধবপুর থানার উপপরিদর্শক মাহবুব রহমান জানান, লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App