×

সারাদেশ

চালককে অফিসে ডেকে এনে টাকা কেড়ে নেয় নেতারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৯ পিএম

চালককে অফিসে ডেকে এনে টাকা কেড়ে নেয় নেতারা

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা চালকদের কাছ থেকে অবৈধ চাঁদা ও টোল আদায় করার অভিযোগে পৌর আওয়ামী লীগের সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাৎক্ষনিকভাবে ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে আটক করে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ ।

দীর্ঘদিন ধরে উলিপুরে ‘বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি’ নামের সংগঠনের ব্যানারে একটি চক্র জোরপূর্বক ব্যাটারী চালিত অটোরিকশা মালিকদেরকে সংগঠনের সদস্য অন্তর্ভুক্তি ও লাইসেন্স প্রদানের নামে চাঁদাবাজি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এছাড়া নিম্নবিত্ত পরিবারের এসব অটোচালকরা গাড়ি নিয়ে রাস্তায় নামলেই তাদেরকে সংগঠনের টোল বাবদ ১০ টাকা দিতে বাধ্য করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামধন জুম্মাহাট এলাকার বাসিন্দা রাশেদুল ইসলাম ৩ বছর আগে একটি অটোরিকশা ক্রয় করেন। এরপর তিনি রিকশাটি নিয়ে রাস্তায় চলাচল শুরু করলে ‘বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি’ নামের ওই সংগঠনের সংঘবদ্ধ একটি চক্র তাদের সংগঠনের সদস্য অন্তভুর্ক্ত ও লাইসেন্স গ্রহনের জন্য চাপ দিতে থাকেন। এতে তিনি অপরাগতা প্রকাশ করলে চক্রটি নানাভাবে রাশেদুলকে ভয়ভীতি দেখান।

একপর্যায়ে তাদের চাপের মুখে পড়ে অসহায় অটোচালক সংগঠনে অন্তভুক্তি ফি এককালীন ৫,২০০ টাকা দিতে বাধ্য হন। এ ব্যাপারে তাকে কোনো রশিদ প্রদান করা হয়নি বলেও জানান তিনি। এর কিছুদিন যেতে না যেতেই আবারো তারা রাশেদুলের কাছে নম্বর প্লেট প্রদানের নামে ১,০৫০ টাকা দাবি করে বসে। আয় রোজগার কম থাকায় ওই সময় রাশেদুল তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানায়।

এ অবস্থায় সংগঠনের নেতারা তাকে একাধিকবার অফিসে ডেকে এনে জোরপূর্বক পকেট থেকে সারাদিনের আয়ের টাকা কেড়ে নেয় বলে তিনি জানান। এছাড়াও নম্বর প্লেট গ্রহণ না করলে তাকে রাস্তায় গাড়ি চালাতে দেয়া হবে না বলে বিভিন্নভাবে হুমকি দেয় সংগঠনের নেতারা।

এরকম টানটান উত্তেজনাকর পরিস্থিতিতে সোমবার (৩১ আগস্ট) বিকেলে রাশেদুল তার অটোরিকশায় যাত্রী নিয়ে উলিপুর পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে পৌঁছিলে ওই সংগঠনের সাধারণ সম্পাদক মুকুল মিয়াসহ সোহেল খাঁ, ফরহাদ হোসেন, সাইকেল মেকার মাজু মিয়া তার গাড়িটি আটক করে শারীরিকভাবে লাঞ্চিত করার পর অটোরিকশাটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনা অটোরিকশা চালকদের মাঝে ছড়িয়ে পড়লে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে অটোরিকশা চালকদের সহযোগিতায় রাশেদুল ঘটনার প্রতিকার চেয়ে পৌর আওয়ামী লীগ সভাপতি ও সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমসহ ৫ জনের নাম উল্লেখ করে উলিপুর থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। পুলিশ গত মঙ্গলবার ঘটনার সঙ্গে জড়িত সোহেল খাঁ ও ফরহাদ হোসেনকে আটক করে জেল-হাজতে প্রেরণ করেন। তাদের আটকের খবরটি ছড়িয়ে পড়লে অসহায় অটোচালকদের মাঝে স্বস্তি ফিরে আসে। এদিকে, সংগঠনটি তাদের সব প্রকার চাঁদাবাজির কার্যক্রম বন্ধ করে অফিসে তালা দিয়ে গা ঢাকা দেন।

উলিপুরে অবস্থিত ‘বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যান সোসাইটির’ সাধারণ সম্পাদক মুকুল মিয়া মোবাইল ফোনে চাঁদা আদায়ের কথা স্বীকার করে বলেন, সংগঠনের শ্রমিকদের স্বার্থে চাঁদা নেয়া হয়েছিল।

এ ব্যাপারে পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাকে রাজনৈতিক কারণে নিজেদের লোকেরাই মামলা ফাঁসিয়ে দিয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে আটক করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App