×

সারাদেশ

শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ০৩:৪২ পিএম

শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে জবা রানী (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১০ টার দিকে সুন্দরগঞ্জ পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের কর্ণিপাড়া মহল্লায় এ ঘটনায় ঘটে। জবা রানী ওই মহল্লার মৃত বিপিন চন্দ্র সরকারের স্ত্রী।

স্থানীয়রা জানায়, কোন সন্তান-সন্ততি না থাকায় স্বামীর মৃত্যুর পর থেকে নিজ বাড়িতে একাই থাকতেন। তীব্র শীতের মধ্যে বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনায় খড়ের আগুনের তাপ নিচ্ছিলেন বৃদ্ধা জবা রানী। এ সময় অসাবধানতা বশত খড়ের আগুন কাপড়ে লেগে ওই বৃদ্ধার শরীর দগ্ধ হয়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই বৃদ্ধাকে বাড়িতে নিয়ে আসেন স্থানীয়রা। পরে শুক্রবার রাতে ওই বৃদ্ধা মারা যান।

সুন্দরগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র মো. ছামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App