×

সারাদেশ

সুবর্ণচরে এক রাতে ১৬শ মুরগির মৃত্যু, দুশ্চিন্তায় খামারিরা

Icon

লিটন চন্দ্র দাস, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১১:০৯ এএম

সুবর্ণচরে এক রাতে ১৬শ মুরগির মৃত্যু, দুশ্চিন্তায় খামারিরা

ছবি: ভোরের কাগজ

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় অজানা রোগের সংক্রমণে উপজেলার বেশ কয়েকটি ফার্মে মুরগি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এতে পোলট্রি শিল্পে ধস নেমেছে। আতঙ্কে অনেক খামারি অপরিপক্ব মুরগি বিক্রি করে দিচ্ছেন। এতে লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে খামারিদের। 

এ অঞ্চলে ২০০০ সাল থেকে পোলট্রি শিল্পের বিকাশ ঘটতে শুরু করে। বিভিন্ন সময় চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে এ উপজেলায় গড়ে উঠে প্রায় ৫ শতাধিক পোলট্রি খামার। এ বছর তীব্র শীতে অজানা রোগে মুরগির মৃত্যু দেখা দিয়েছে। ইতোমধ্যে অনেকেই খামার বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে। উপজেলার অনেক শিক্ষিত কর্মহীনরা স্বল্প পুঁজি নিয়ে স্বপ্ন দেখছিলেন নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু এই অজানা রোগে এলাকার পোলট্রি শিল্প ধ্বংসের দোরগোড়ায়। বর্তমানে এই রোগের কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন খামার মালিকরা।

উপজেলার চরজুবিলী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত খামারি আব্দুল কুদ্দুস সোহাগ বলেন, আমি দীর্ঘদিন যাবত প্রবাসে ছিলাম এলাকায় এসে প্রায় বেকার, বেকারত্ব দূরীকরণে অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিয়ে পোলট্রি খামার শুরু করি, শুরুর দিকে ভালো ব্যবসা হলেও গত কয়েক ধাপে মুরগী মারা যাওয়া, বাচ্চা সিন্ডিকেট, বাজার সিন্ডিকেটসহ নানা কারণে লোকসান গুনতে হচ্ছে। সোমবার রাত থেকে আমার খামারের ১৬০০ মুরগি মারা যায়। এতে প্রায় আড়াই লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিভাবে ব্যাংক ঋণের টাকা পরিশোধ করবো এ নিয়ে দুচিন্তায় আছি, ডাক্তার দেখিয়ে বিভিন্ন ঔষধ সেবন করিয়েও শেষ রক্ষা হয়নি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মুঠোফোনে জানান, এ বিষয় নিয়ে আমরা অনুসন্ধান করে জানার চেষ্টা করছি। তবে খামারগুলোতে সব সময় মনিটরিং করা হচ্ছে। খামারিদের পরামর্শ দেয়া হচ্ছে। জীবিত, মৃত ও অসুস্থ মুরগি নিয়ে প্রাণিরোগ অনুসন্ধান কেন্দ্রে পরীক্ষা করে দেখা যেতে পারে মুরগিরা কোন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা

অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App