×

সারাদেশ

সাজেকের কংলাক পাহাড়ের রিসোর্টে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮ এএম

সাজেকের কংলাক পাহাড়ের রিসোর্টে আগুন

ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির কংলাক পাহাড়ের মেঘছোঁয়া রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ আগুন লাগে। পরে মুহূর্তেই তা আশপাশের রিসোর্ট, দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন: বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিক নিহত

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘছোঁয়া রিসোর্টের পাশে স্থানীয়রা কাঠ পুড়িয়ে আগুন পোহানোর সময় সেখান থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। পরে সেনাবাহিনী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুইটি রিসোর্ট, একটি বাড়ি ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

আরো পড়ুন: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাজেক কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথুয়াং অং চৌধুরী জয় জানান, মেঘছোঁয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে যায়। রিসোর্টে অবস্থানরত পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। 

তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

সালমান শাহ হত্যা মামলা ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

দীনেশ ত্রিবেদী ‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

পানির নিচের গ্যাস পাইপে লিকেজ নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App