×

সারাদেশ

ট্রান্সফর্মারে বিস্ফোরিত হয়ে সার কারখানায় আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭ এএম

ট্রান্সফর্মারে বিস্ফোরিত হয়ে সার কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সবুজ বাংলা জৈব সার উৎপাদন কারখানা ও তুলার গুদামের পাশে ট্রান্সফর্মারে বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকার সবুজ বাংলা জৈব সার কারখানার তুলার গুদামের পাশে বৈদ্যুতিক ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে সার কারখানাটির তুলার গুদামে আগুন লেগে যায়। 

মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সার কারখানাটিতে রাখা অন্য দাহ্য পদার্থে। কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও কারখানার বিভিন্ন স্থান থেকে ধোঁয়া বের হতে থাকে।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ সাইফুল আলম জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ২টি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App