×

সারাদেশ

মানিকগঞ্জে নারীকে গলা কেটে হত্যা

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯ পিএম

মানিকগঞ্জে নারীকে গলা কেটে হত্যা

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের দতরা কৃষি ইনস্টিটিউটের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত শারমিন আক্তারের (৩০) সাথে প্রায় পনের বছর আগে বরুণ্ডী গ্রামের মনোয়ারের বিয়ে হয়। কিন্তু শারমিন গত ৫ বছর যাবত ধামরাই উপজেলার রতন নামের এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এই পরকীয়ার টানে ১ মাস আগে শারমিন মনোয়ারকে ছেড়ে রতনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু শারমিন আক্তার ১ মাসের মাথায় রতনকে তালাক দিয়ে পুনরায় মনোয়ারের সাথে সংসার করার সিদ্ধান্ত নেন। এমতাবস্থায়, শনিবার শারমিনকে হত্যা করা হয়।

আরো পড়ুন: চট্টগ্রামে বাঁশ ঝাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধানকোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ জানান, শারমিন আক্তারকে তার দ্বিতীয় স্বামী রতন ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হত্যাকাণ্ডের দায় তিনি স্বীকার করেছেন। থানা পুলিশ ছুরিটি উদ্ধার করেছে এবং ঘাতক স্বামী রতন থানায় আটক আছেন।

সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করে দৈনিক ভোরের কাগজকে জানান, শনিবার বেলা বারোটার দিকে ধারালো অস্ত্র দিয়ে শারমিন আক্তারকে হত্যা করা করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। শারমিনের দ্বিতীয় স্বামী রতনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের দায়ভার রতন স্বীকার করেছে। এ বিষয়টি নিয়ে একটি প্রেস ব্রিফিং করা হবে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার ৯ দিনের লড়াই শেষ

বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার ৯ দিনের লড়াই শেষ

সিলেটে প্রসূতিদের চিকিৎসায় নতুন উদ্যোগ, বিনামূল্যে মিলবে ওষুধ-পরীক্ষা

সিলেটে প্রসূতিদের চিকিৎসায় নতুন উদ্যোগ, বিনামূল্যে মিলবে ওষুধ-পরীক্ষা

হাসপাতাল নিজেই ভুগছে নানা রোগে

হাসপাতাল নিজেই ভুগছে নানা রোগে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App