×

রাজধানী

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ

ছবি : সংগৃহীত

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজামান খান তুহিনের অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়িতে মানববন্ধন করেছে মঞ্চ ২৪। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে অধিদপ্তরের সামনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকীর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বাধা ও হামলার অভিযোগ উঠেছে।

মঞ্চ ২৪-এর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানববন্ধন চলাকালে সাধারণ শিক্ষার্থী পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি কর্মসূচিতে বাধা দেন এবং হামলা চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলাকারীদের পরিচয় ও তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মানববন্ধনে আজাদ পার্টির যুগ্ম মহাসচিব মো. ওয়ালী উল্লাহ, এসডিএফের সাংগঠনিক সম্পাদক বাদশাহ, মঞ্চ ২৪-এর সংগঠক ইশরাত করিম অর্পিতা, আসিফ আদনান ও রায়হান জুবায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্চ ২৪-এর সভাপতি মারুফ সরকার এবং জাতীয় যুবশক্তির সহসাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তব্য দেন ফাহিম ফারুকী। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে দলটির রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর শাহজামান খান নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। তাঁর বিরুদ্ধে পদোন্নতি, নিয়োগ-বাণিজ্য ও সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।

ফাহিম ফারুকী বলেন, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে শাহজামান খানকে ভারপ্রাপ্ত মহাপরিচালকের পদ থেকে অপসারণ করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের ৪ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন, রাজধানীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে দলটির ‘শান্তি মিছিল’ কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন শাহজামান খান তুহিন। বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের ব্যানারে আয়োজিত ওই কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের ছবি সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, শাহজামান খান সাবেক প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউলের ঘনিষ্ঠ ছিলেন। সাবেক মন্ত্রী মির্জা আজমের ভাই মির্জা কবিরের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে দাবি করেন তাঁরা।

বক্তারা বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর শাহজামান খান জাতীয়তাবাদী পরিচয়ে পরিচিত হয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। আগামী ২৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একই মঞ্চে একটি অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বক্তাদের দাবি, ওই অনুষ্ঠানকে বিতর্কিত করার উদ্দেশ্যে এ পরিকল্পনা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ

আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট

আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট

বোমা তৈরির সময় সাবেক এমপির পিএস নিহত

বোমা তৈরির সময় সাবেক এমপির পিএস নিহত

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App