×

সারাদেশ

সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০২:৫২ পিএম

সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

নওগাঁর পোরশা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আল আমিন (৩৩)। মঙ্গলবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে পোরশার নিলমারি মাঠ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভারতের মালদা জেলার ডরলা সীমান্ত এলাকায় বিএসএফ-১৫৯ ব্যাটালিয়নের আওতাধীন কেদারীপাড়া ক্যাম্পের সদস্যদের ছোঁড়া গুলিতে তিনি নিহত হন। 

নিহত আল আমিন নওগাঁর পোরশা উপজেলার নীতপুর কলনীপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ-১৬ ব্যাটালিয়নের আওতাধীন নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। 

জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় আল আমিন আরো কয়েকজনের সঙ্গে নিতপুর সীমান্ত এলাকার ২৩২ নম্বর প্রধান স্তম্ভের পাশ দিয়ে ভারত সীমান্তের ভেতর যান। এসময় বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করলে পালিয়ে যাওয়ার সময় গুলি ছোড়েন। তাৎক্ষণিক বাকি দুইজন পালিয়ে গেলেও আল আমিন গুলিবিদ্ধ হন।

সুবেদার মাহফুজুর রহমান বলেন, গুলিবিদ্ধ আল আমিনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বিএসএফ। সকালে ঘটনাটি জানার পরই পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App