×

সারাদেশ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০২:২২ পিএম

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ছবি: সংগৃহীত

রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫ টার দিকে পবা উপজেলার মুরারীপুর এলাকার এ দুর্ঘটনাটি ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দুটি মোটরসাইকেলকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রাজশাহীর দামকুড়ার নতুন কশবা এলাকার লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯), সুত্রাবন এলাকার আলমগির হোসেনের ছেলে মো. সুইট (৩১) ও লালমনিরহাটের বড়বাড়ি এলাকার জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)। 

আহতরা হলেন- রাজশাহীর দামকুড়ার আলীগঞ্জ এলাকার রবিউল ইসলামের ছেলে জুলহাস উদ্দিন (৩২) ও নতুন কচবা এলাকার মানিক মিয়ার ছেলে রিমন হোসেন (৩৫)। 

পুলিশ জানায়, একটি ড্রাম ট্রাক দুটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন। গুরুতর আহত হন ৩ জন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাদেরকে হাসপাতালের ৩১ ও ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। দুর্ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে, অন্যদের চিকিৎসা চলছে। ঘাতক ট্রাকটিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। 

এ ঘটনায় আরএমপির দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেছে। সড়কে এখন যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নন-ক্যাডার থেকে সিনিয়র সহকারী সচিব হলেন যে ২০ কর্মকর্তা

নন-ক্যাডার থেকে সিনিয়র সহকারী সচিব হলেন যে ২০ কর্মকর্তা

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় প্রকাশ

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় প্রকাশ

‘জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে’

প্রধানমন্ত্রীর সতর্কবার্তা ‘জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App