×

সারাদেশ

মৃত্যুর ১৫ দিন পর কবর থেকে লাশ তোলা হল ব্যাংক কর্মকর্তার

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০১:১৯ পিএম

মৃত্যুর ১৫ দিন পর কবর থেকে লাশ তোলা হল ব্যাংক কর্মকর্তার

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের মিরসরাইয়ে আদালতের নির্দেশে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য দাফনের ১৫ দিন পর কবর থেকে আজম খান (৪৬) নামের এক ব্যাংক কর্মকর্তার লাশ তুলেছে পুলিশ। আজম খান মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী এলাকার রফিকুল ইসলামের ছেলে। 

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানের কবর থেকে আজম খানের লাশ তুলে মিরসরাই থানা পুলিশের নিজামপুর তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা।

মামলার নথি সূত্রে জানা যায়, আজম খান ফেনী শহরে একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছিলেন। গত ৯ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে মারা গেছেন বলে একটি বেসরকারি হাসপাতালের ছাড়পত্র নিয়ে তড়িঘড়ি করে বাড়িতে এনে তার লাশ দাফান করে ফেলেন আজম খানের স্ত্রী কামরুন নাহার ও তার পক্ষের আত্মীয়রা। পরে বিভিন্ন মাধ্যমে লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড অভিযোগ করে ফেনী সদর কোর্টের সিআর আমলি আদালতে একটি মামলা দায়েরের আবেদন করেন আজম খানের বোন নারগিছ আক্তার। তার আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ফেনী সদর মডেল থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেয়। এরপর গত ১৮ এপ্রিল ব্যাংক কর্মকর্তা আজম খানের বোন নারগিছ আক্তার বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নির্যাতন করে ভাইকে হত্যার অভিযোগে আজম খানের স্ত্রী কামরুন নাহারকে প্রধান আসামি ও তার পক্ষের আরো তিন আত্মীয়কে আসামি করা হয়। মামলার পর ২১ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য প্রধান আসামি কামরুন নাহারকে হেফাজতে নেয় পুলিশ। মামলাটি তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত করতে আদালতের নির্দেশে বুধবার (২৪ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে আজম খানের লাশ উত্তোলন করে মিরসরাই থানার নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা।

এ বিষয়ে লাশ উত্তোলনের দায়িত্বপ্রাপ্ত নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মাসুদ খান বলেন, আদালতের নির্দেশ পেয়ে বুধবার দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে আমরা ব্যাংক কর্মকর্তা আজম খানের লাশ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লাশ উত্তোলনের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, আদালতের নির্দেশের প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসক স্যারের নির্দেশে ব্যাংক কর্মকর্তা আজম খানের লাশ কবর থেকে উত্তোলনের বিষয়টি তদারক করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App