×

সারাদেশ

ছাদ ফুটো করে পালায় ফাঁসির ৪ আসামি: পুলিশ সুপার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১০:৫৮ এএম

ছাদ ফুটো করে পালায় ফাঁসির ৪ আসামি: পুলিশ সুপার

সংবাদ সম্মেলনে আসামি পালিয়ে যাওয়ার ঘটনার বিষয়ে বিস্তারিত জানান পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী।

ছাদ ফুটো করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি বগুড়া জেলা কারাগার থেকে পালিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়া চারজনই বিভিন্ন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। বুধবার (২৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী।

সুদীপ কুমার চক্রবর্তী আরো বলেন, ‘আসামিরা তাদের ব্যবহার করা বিছানার চাদরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে। সুযোগ মতো কারাগারের ছাদ ফুটো করে বাইরে বের হন তারা। এরপর কারাগারের সীমানা প্রাচীর টপকে মঙ্গলবার মধ্যরাতে তারা পালিয়ে যায়।’

বগুড়ার এসপি বলেন, ‘পালিয়ে যাওয়ার পরপরই জেলা কারাগারা থেকে আমাদের জানানো হয়। কারাগার থেকে তাদের ছবি দেয়া হয় আমাদের। আমরা সেই অনুযায়ী রাতেই অভিযান শুরু করি। পরে ভোররাতে তাদের চাষীবাজার থেকে ফের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের জেলা ডিবি কার্যালয়ে নেয়া হলে কারাগারের সুপার এসে তাদের শনাক্ত করেন। এই ঘটনায় একটি মামলা হবে। মামলায় তাদের ফের আদালতে তোলা হবে।

পরে তাদেরকে অভিযান চালিয়ে আবারো গ্রেপ্তার করে পুলিশ। 

এর আগে, আজ বুধবার সকালে কারাগার থেকে চার আসামির পলায়নের খবর আসে। পরে জানা যায় পুলিশের অভিযানে তারা ফের গ্রেপ্তার হয়েছে। কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদী হলো- কুড়িগ্রামের নজরুল ইসলাম ( ৬৮), নরসিংদীর আমির হামজা (৪১), বগুড়া জেলার জাকারিয়া (৩৪) ও ফরিদ শেখ (৩০)। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App