×

সারাদেশ

শিবগঞ্জে আ.লীগের ২ নেতা খুনের মামলায় গ্রেপ্তার ২

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৫:০৫ পিএম

শিবগঞ্জে আ.লীগের ২ নেতা খুনের মামলায় গ্রেপ্তার ২

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা খুনের ঘটনায় ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৯ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

এর আগে, শুক্রবার (২৮ জুন) রাতে নিহত জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হককে। রাতেই শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মামলার প্রধান আসামি আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া (৪৮) ও ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হককে (৫২) গ্রেপ্তার করেছে। 

আরো পড়ুন: মাদ্রাসায় মিললো ছাত্রের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলার রানীহাটি ডিগ্রি কলেজের সামনে গুচ্ছগ্রামের পাশে প্রতিপক্ষের হামলায় খুন হন জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ আবদুস সালাম ও আবদুল মতিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App