×

সারাদেশ

হামলায় আহত ছাত্রলীগ নেতা মারা গেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৮:১৯ এএম

হামলায় আহত ছাত্রলীগ নেতা মারা গেছেন

নিহত ছাত্রলীগ নেতা রাকিব মোলা। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ নেতা রাকিব মোলা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৫ জুলাই)  দুপুর ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রাকিব উপজেলার দশচিড়া গ্রামের লাবলু মোল্লার ছেলে ও উলাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক মাস ধরে দুই পক্ষের চরম দ্বন্দ্ব চলছিল। তার জের ধরে গত ৭ জুলাই সন্ধ্যায় দশচিড়া খেলার মাঠ এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনবার্সন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। ঘটনার আটদিন পর তার মৃত্যু হয়।

শিবালয় থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, গত এপ্রিল মাসে স্থানীয় আলমগীর হোসেন ও রাকিবের সঙ্গে দ্বন্দ্বের জেরে থানায় পাল্টাপাল্টি মামলা হয়। মাসখানেক আগে রাকিব আলমগীর পক্ষের লোকজনকে মারধর করে। এর জের ধরেই রাকিবের ওপর হামলা হয়।

আরো পড়ুন : কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদল নেতা নিহত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App