×

সারাদেশ

শেরপুরে মহারশি থেকে বালু উত্তোলন বন্ধ, ৫ শতাধিক শ্রমিক বেকার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৪:১৯ পিএম

শেরপুরে মহারশি থেকে বালু উত্তোলন বন্ধ, ৫ শতাধিক শ্রমিক বেকার

ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদী থেকে বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে। ফলে ৫ শতাধিক বালু শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন। 

জানা গেছে, প্রতিবছরের মতো চলতি বছরে ও প্রায় দেড় কোটি টাকায় টেন্ডারের মাধ্যমে মহারশি নদীর বালু মহালটি ইজারা লাভ করেন শেরপুরের আসাদুজ্জামান স্বপন। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে বালু মহালটি ইজারাদারকে বুঝিয়ে ও দেয়া হয়। ১ বৈশাখ থেকে যথারীতি বালু উত্তোলন চলে আসছিল। জানা গেছে, এ বালু মহালে নানাভাবে প্রায় ৫শত শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।  

জানা যায়, গত ৫ আগস্ট সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা পরপরই  এ বালু মহালের উপর প্রভাব পড়ে দুর্বৃত্তায়নের। 

বালু মহালের ইজারাদারের ব্যবসায়ী শেয়ারদার ফারুক মিয়া জানান, কিছু সন্ত্রাসী ওইদিন বিকালে হলদীগ্রাম বালু মহালে এসে বালু শ্রমিক ও বালু মহালের ইজারাদারের লোকজনকে হুমকি দেয়া হয় বালু উত্তোলন করা হলে বালু উত্তোলন যন্ত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া  হবে। 

আরো পড়ুন: সংখ্যালঘু পরিবারের ফসলি জমি দখলের অভিযোগ

এ ভয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন বালু শ্রমিকরা।  এঘটনার পর থেকে মহারশি বালু মহাল থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। আর বালু মহালে বালু উত্তোলন বন্ধ থাকায় বেকার হয়ে পরেছে বালু মহালের সঙ্গে জরিত ৫ শতাধিক বালু শ্রমিক।  

বালু শ্রমিক, লিটন মিয়া, আব্দুস সালাম, রহিম মিয়াসহ আরো অনেকেই বলেন, বালু উত্তোলন বন্ধ থাকায় প্রায় ৫ শ্রমিক বেকার হয়ে পড়েছে। শ্রমিকদের ঘরে এখন খাবর নেই। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন। 

ঘটনান শত্যতা নিশ্চিত করেছেন বালু মহালের ইজারাদার আসাদুজ্জামান স্বপন। এবিষয়ে কথা হলে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, বালু মহাল ইজারা দেয়া হয়েছে।  বালু উত্তোলনে কেউ বাধা দিলে আইনী সহায়তা নিতে পারেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App