×

সারাদেশ

থানচিতে ট্রাক-জিপের মুখোমুখি সংঘর্ষে আহত ৭

Icon

থানচি প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম

থানচিতে ট্রাক-জিপের মুখোমুখি সংঘর্ষে আহত ৭

ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচিতে নির্মাণাধীন সড়কে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী জিপের মুখোমুখি সংঘর্ষে ৭ জন গুরুত্বর আহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে চারজন নিজ নিজ বাড়িতে ফিরে যান। গুরুত্বর আহত অবস্থায় অপর তিনজনকে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতরা হলেন, বোল্ডিং পাড়া নিবাসী ক্রিখেন ম্রো (৪৮), নিয়াসিং পাড়া নিবাসী লাংরাও ম্রো (৩৬), ওয়াক পাড়া নিবাসী রেংওয়াং ম্রো (২৫), সুসমপাড়া নিবাসী লংকু মারো (৩০), নেহাই ম্রো (১৪), বাসিরাং পাড়া নিবাসী বিল্লাস ত্রিপুরা (২০) এবং ওয়াক পাড়া নিবাসী মেনওয়াই ম্রো (২৪)।

জানা যায়, থানচি সদর ইউনিয়নের বোল্ডিং পাড়া হতে ১০-১১ জন যাত্রী নিয়ে থানচি বাজারে উদ্দেশে একটি চান্দের গাড়ি। অন্যদিকে থানচি বাজার থেকে মালামাল নিয়ে ঠিকাদার সুজন দাসের একটি ট্রাক সড়কের ১০ কিলোমিটার পর্যন্ত উদ্দেশে গেলে থানচি লইক্রে সড়কের সাড়ে ৫ কিলোমিটার থাওয়াই ম্রো কারবারীপাড়া নামক স্থানে পৌঁছালে দুই যানবাহনের সংঘর্ষ হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরএমও ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান বলেন, আহত ৭ জনের মধ্যে ৪ জনের সামান্য আঘাত হয়েছ। অপর তিনজনকে বান্দরবান সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমাদের কাছে কোন অভিযোগ দেননি এবং অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানিতে ডুবে সড়ক বন্ধ, সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

পানিতে ডুবে সড়ক বন্ধ, সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

ফের গ্রেপ্তার রাশেদ খান মেনন

ফের গ্রেপ্তার রাশেদ খান মেনন

৭২ বছরের অপেক্ষার অবসান, ইতিহাস গড়ল সুইজারল্যান্ড

৭২ বছরের অপেক্ষার অবসান, ইতিহাস গড়ল সুইজারল্যান্ড

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় যেদিন

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় যেদিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App