×

সারাদেশ

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৩:০৩ পিএম

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত মো. তোফায়েলকে আটক করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) রাতে পৌর এলাকার কলেজপাড়া থেকে পুলিশ তাকে আটক করে। আটক তোফায়েল কলেজপাড়ার জাবেদ আলীর ছেলে। পুলিশ জানায়, গত ৩ নভেম্বর পাঁচ বছর বয়সী  ওই শিশু চকলেট কিনতে বাড়ি থেকে বের হয়। বাড়ি ফেরার পথে প্রতিবেশী তোফায়েল শিশুটিকে চকলেট দেবার প্রলোভন দেখিয়ে গরুর বাজারের পাশে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। পরদিন গোসল করাতে গিয়ে তার মা বিষয়টি বুঝতে পারে। মায়ের কাছে ওই শিশু ঘটনাটি খুলে বলে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। তাৎক্ষনিকভাবে কোনো ব্যবস্থা নেয়া হয় নি। রবিবার গণমাধ্যমকর্মীরা খবর নেয়া শুরু করলে ও শিশুটি আখাউড়া হাসপাতালে চিকিৎসা নিতে গেলে টনক নড়ে। পরে শিশুটির মা থানায়  অভিযোগ দিলে অভিযোগটি এজাহারভূক্ত করা হয় ও অভিযুক্তকারীকে পুলিশ রাতেই আটক করে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রসুল আহমেদ নিজামী আটক হওয়ার বিষয়টি  নিশ্চিত করে বলেন, মামলাসহ অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App