×

সারাদেশ

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক কামরুজ্জামান

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক কামরুজ্জামান

আব্দুস সাত্তার-কামরুজ্জামান রানা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার স্বনামধন্য সাংবাদিক সংগঠন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২০২৬ সনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।  

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁও শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে সাংবাদিক একেএম কামরুজ্জামান মিলনের সভাপতিত্বে জরুরি সভায় পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ক্লাবে দ্বি-বার্ষিক সভার আয়োজন করা হয়। 

এসময় সব সদস্যদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে মৌখিক কণ্ঠ ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে ভোরের কাগজ ও মানবকণ্ঠ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি আব্দুস সাত্তারকে সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি কামরুজ্জামান রানাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

এছাড়া ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে প্রতিষ্ঠিত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দৈনিক আমাদের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি একেএম কামরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক খবরের কাগজ সোনারগাঁও প্রতিনিধি মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক করতোয়ার বিল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক ইয়াদের আরাফাত হোসেন সিফাত, অর্থ সম্পাদক দৈনিক অধিকরণের সোনারগাঁও প্রতিনিধি আব্দুল মোতালেব প্রধান, দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক ট্রাইব্যুনাল এসএম মনির হোসেন, প্রচার সম্পাদক হিসেবে দৈনিক ভোরের চেতনার লতিফুর রহমান দিপু, সাংবাদিক কল্যাণ হিসেবে মো. কামাল উদ্দিন ভূঁইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক হিসেবে মো. শাহিন, আজকালের খবরের কার্যকরী সদস্য হিসেবে মো. আকাশ মিয়া, সদস্য হিসেবে দৈনিক আলোকিত বাংলাদেশের মো. শফিকুল ইসলাম, দৈনিক নবচেতনার হাবিবুর রহমান, দৈনিক স্বাধীন সংবাদের মো. আমজাদ হোসেন মো. তৌরব হোসেন নির্বাচিত হয়েছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App