×

সারাদেশ

আবারও রিমান্ডে মমতাজ বেগম

Icon

মাসুম বাদশাহ (সিংগাইর) মানিকগঞ্জ থেকে

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৪:১১ এএম

আবারও রিমান্ডে মমতাজ বেগম

আদালতে মমতাজ বেগম। ফাইল ছবি

মানিকগঞ্জের সিংগাইরে দায়ের করা হত্যা মামলার নিয়মিত হাজিরা শেষে ওই মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে চারদিন ও হরিরামপুরে নাশকতা মামলায় আরও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টার দিকে মমতাজ বেগমকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হলে তিনি এই আদেশ দেন। 

এর আগে, সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। আদালত প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এসময় কড়া পুলিশি পাহারা ছিল।

মানিকগঞ্জ কোর্ট পুলিশ ইন্সপেক্টর মো. আবুল খায়ের মিয়া বলেন, সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় চার হত্যা মামলায় মমতাজ বেগমকে আদালতে নিয়মিত শুনানির জন্য আজ আদালতে হাজির করা হয়। ওই মামলায় বিচারক তাকে চারদিন ও হরিরামপুরের মামলায় আরও দুইদিনের রিমান্ডে পাঠায়।

উল্লেখ্য, ২০১৩ সালের  হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া হরিরামপুরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে আরও একটি নাশকতার মামলা রয়েছে মমতাজের বিরুদ্ধে। মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

ফেনীতে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

ফেনীতে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

বর্ষায় যে ৬ সবজি খাওয়া থেকে বিরত  থাকবেন

বর্ষায় যে ৬ সবজি খাওয়া থেকে বিরত থাকবেন

যেসব এলাকায় ৩ দিন গ্যাস থাকবে না

যেসব এলাকায় ৩ দিন গ্যাস থাকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App