×

সারাদেশ

মাদারীপুর-১: স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

মাদারীপুর-১: স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন

মাদারীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ শিবচর থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ। তিনি মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, সহিংসতা মুক্ত, চাঁদাবাজি ও জবরদখলমুক্ত তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন। তিনি শিবচরে সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

১৯৬৯ সালের মাদারীপুর জেলার শিবচরে জন্ম নেন শেখ সালাহউদ্দিন আহমেদ। মানব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এই আইনজীবী। আইন পেশার পাশাপাশি তিনি একজন মানবাধিকার কর্মী, কলাম লেখক ও টেলিভিশন আলোচক। সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সোচ্চার অবস্থান, আইন পেশার পাশাপাশি মানব সেবা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি হয়েছেন অনন্য।

শৈশব থেকেই শেখ সালাহউদ্দিন আহমেদ নিপীড়িত অসহায় গরীব দুঃখী মানুষের দাঁড়ান। তিনি দীর্ঘদিন ধরে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা রোধে একটি সামাজিক আন্দোলন নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে তার লেখা আইন ও কলাম বিষয়ক বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ২০১৫ সালে তার লেখা সময়ের ভাবনা-১ ও ২ এবং ২০১৬ সালে সময়ের ভাবনা-৩ প্রকাশিত এবং ২০১৭ সালে সময়ের ভাবনা-৪ প্রকাশিত হয়। এছাড়াও সমাজের নানা অসংগতি নিয়ে তার লেখা বিভিন্ন পত্রিকায় নিয়মিত প্রকাশ হচ্ছে।

অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ বলেন, বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সুখে হাসি ফোটাতে চাই। মানবাধিকার লঙ্ঘনের শিকার অসহায় মানুষদের সব ধরনের আইনি সেবা দেওয়া আমার লক্ষ্য। অসহায় মানুষকে সেবা দিয়ে তাদের চোখের পানি মুছে দিয়ে মুখে হাসি ফোটানোর মাধ্যমেই আমি সুখ খুঁজে পাই। আধুনিক শিবচর বিনির্মাণে মাদারীপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App