×

সারাদেশ

ঈদে পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া কঠোরভাবে দমন করা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম

ঈদে পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া কঠোরভাবে দমন করা হবে

ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কোনও ধরনের যাত্রী হয়রানি বরদাশত করা হবে না। পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া কঠিন হস্তে দমন করা হবে।

শনিবার (৭ মার্চ) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, দেশের শিল্প ও কলকারখানায় দীর্ঘদিন নিয়োগ বন্ধ রয়েছে। এসব শূন্যস্থানে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। আর যোগ্যতার ভিত্তিতে এসব নিয়োগ দিতে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও অবাধ ভোটের মাধ্যমে গঠিত এ সরকারকে দেশের শ্রমিক সমাজ অকুণ্ঠ সমর্থন করবে। শ্রমিক দলের কোনও নেতাকর্মী অনৈতিক কাজ করবে না এবং করতেও দেবে না। আর যদি কেউ অন্যায় কাজ করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App