×

সারাদেশ

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৮:১০ পিএম

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলসেতুর ওপর সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আড়াইটায় সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফি সানি (১৮) ও একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটিনা রেলসেতুর দুই পাশে সারিবদ্ধ শিমুল ফুলের গাছের সৌন্দর্য উপভোগ করতে বেলকুচি থেকে মোটরসাইকেলে সেখানে আসেন সানি  ও ফয়সাল।

আরো পড়ুন: বাগেরহাটে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১৩

সেতুর পূর্বপাশে উঠে শিমুল ফুলের দৃশ্যের ছবি তুলছিলেন তারা। এ সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা সেতুর নিচে পাথরের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই সানির মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় ফয়সালকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলফি সানির লাশের সুরতহাল করে। পরে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, উল্লাপাড়ার ঘাটিনা রেলসেতুর ওপর সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App