×

সারাদেশ

পাওনা টাকা চাওয়ায় সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:১৬ পিএম

পাওনা টাকা চাওয়ায় সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের উত্তর পাড়ায় পাওনা টাকা চাওয়ার জেরে সাবেক ইউপি সদস্য মান্নান খান ও একই গ্রামের কামরুল খান পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

রোববার (১০ মে) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খান (৬০), বর্তমান ইউপি সদস্য মেহেদী খান (৩৫), তার মা সাবেক মহিলা ইউপি মেম্বার হাসিনা বেগম (৫৫), সোহাগ খান (৩০), খলিল খান (৩৩), ইসা খান (২৬), সবুজ খান (৩০)। এ ঘটনায় প্রতিপক্ষেরও ৬ জন এই হাসপাতালে ভর্তি হয়েছেন।

আহত ইউপি সদস্য ছাব্বির হোসেন জানান, তার বাবা সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খানের মুদি দোকান থেকে প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন বাকিতে কেনাকাটা করতেন। প্রায় ৯ মাস আগে পাওনা টাকা চাইতে গেলে তারা বিভিন্ন হুমকি দেন।

এ ঘটনায় তখন থানায় একটি মামলা করা হয়েছিল। সেই ঘটনার জেরে রবিবার প্রতিপক্ষ গামা, রুবেল, মোফাজ্জেল, শাহি, ইব্রাহিম, ফয়সাল, কামরুলসহ ২০ থেকে ৩০ জন পরিকল্পিতভাবে প্রথমে তার বাবার ওপর এবং পরে পরিবারের অন্য সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকারীদের অনেকেই দোকান থেকে বাকিতে মালামাল নিয়ে দেনা শোধ করনেনি বলেও ওই ইউপি মেম্বার জানিয়েছেন।

এ বিষয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই কথা বলতে রাজি হননি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছাব্বির হোসেন জানান, আহত ১৩ জনের অবস্থাই গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App