×

সারাদেশ

এআই ক্যামেরা চুরি করতে গিয়ে গ্রেপ্তার ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:৩৯ পিএম

এআই ক্যামেরা চুরি করতে গিয়ে গ্রেপ্তার ১

ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদ্য স্থাপন করা এআই ক্যামেরা চুরির চেষ্টার অভিযোগে কুমিল্লার দাউদকান্দিতে ফারুক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ফারুক উপজেলার মালিখিল এলাকার ধানুমিয়ার ছেলে।

দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ফারুক মহাসড়কের রায়পুর এলাকায় স্থাপিত একটি এআই ক্যামেরায় ওঠার চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করে।

আরও পড়ুন: তীব্র গ্যাস সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির চাকা

পুলিশ জানায়, সরকারি সম্পত্তি চুরির চেষ্টার অভিযোগে ফারুকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনূর আলম খান বলেন, মহাসড়কে স্থাপন করা এআই ক্যামেরাগুলোর নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে। এসব ক্যামেরা মহাসড়কের নিরাপত্তা ও নজরদারি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এগুলো সরকারি সম্পদ হওয়ায় এর নিরাপত্তায় সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

১৬ কোটি টাকার সোনাসহ বিমানের ২ কর্মী হেফাজতে

১৬ কোটি টাকার সোনাসহ বিমানের ২ কর্মী হেফাজতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App