×

সারাদেশ

বাউফলে সন্ত্রাসি হামলায় ছাত্রলীগ কর্মীর হাত বিচ্ছিন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ০৫:২০ পিএম

বাউফলে সন্ত্রাসি হামলায় ছাত্রলীগ কর্মীর হাত বিচ্ছিন্ন

ছাত্রলীগ কর্মী মেহেদী হাসানের দেহ থেকে হাত বিচ্ছিন্ন। ছবি: ভোরের কাগজ প্রতিনিধি

বাউফলের মদনপুরা ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মো. মেহেদী হাসানের (২২) ওপর অতর্কিত সন্ত্রাসি হামলা চালিয়ে তার বাম হাত দেহে থেকে প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে। রাম দায়ের কোপে তার মাথায়ও গুরুতর জখম হয়েছে। রবিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মদনপুরা দরগাহ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদীকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর দেখে দ্রুত বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও সেখান থেকে আজ সোমবার ভোরে ঢাকা পঙু হাসপাতালে পাঠানো হয়। আহত মেহেদী হাসান জানান, পূর্ব পরিকল্পিতভাবে পৌর মেয়রের সমর্থনপুষ্ট কোয়েল, ফেরদাউস, মোহাম্মদ ও জাহিদসহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে হত্যা করার উদ্দেশে হামলা চালায়। হামলার মদদদাতা হিসেবে বাউফল সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মো.ইউসুফ ও সাধারণ সম্পাদক শুভ ছিল বলে জানায় মেহদী। এব্যপারে ছাত্রলীগ নেতা ইবনে ফারুক সৌমিক বলেন, যারা যুবলীগ নেতা তাপস দাসকে হত্যা করেছে এবং আমার বাবা বাউফল পৌর আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম ফারুকের ওপর হামলা করেছেন তারাই এই হামলার সাথে জড়িত। এদিকে মেহেদী হাসানের স্বজনরা জানান, অতিরিক্তি রক্তক্ষরণে মেহেদীর অবস্থা এখন সংকটাপন্ন। এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ঘটনা শোনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। এখনো কোন অভিযোগ পাইনি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App