×

সারাদেশ

সিলেটে গ্রেপ্তার হেফাজত নেতা মাসউদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১১:৫০ এএম

সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে হেফাজতে ইসলামের নেতা মুফতি মাসউদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বরহাল কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুফতি মাসউদ জকিগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক। তিনি শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিমের দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে রাত ১০টার দিকে জকিগঞ্জের শাহগলী এলাকায় বিক্ষোভ মিছিল করেন নেতা-কর্মীরা। এ ঘটনায় পুলিশ ২০ এপ্রিল নাশকতার চেষ্টা, জনমনে ভয়ভীতি প্রদর্শন ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। ওই মামলাতেই মুফতি মাসউদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম বলেন, ২০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলায় মাওলানা মুফতি মাসউদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App