×

সারাদেশ

উলিপুরে সরকারি চাল কালো বাজারে বিক্রি, আটক ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৫ পিএম

উলিপুরে সরকারি চাল কালো বাজারে বিক্রি, আটক ৩

সোমবার উলিপুরে বিক্ষুব্ধ জনতা খোলা বাজারে বিক্রির চাল কালোবাজারে বিক্রির সময় হাতে নাতে আটক করে। ছবি: ভোরের কাগজ।

কুড়িগ্রামের উলিপুরে ফেয়ার প্রাইজের চাল কালো বাজারে বিক্রির সময় বিক্ষুব্ধ জনতা তা আটক করে পুলিশে দিয়েছে। এ সময় চাল পরিবহনের সঙ্গে জড়িত ২ জন ভ্যান চালক ও একজন দোকান ম্যানেজারকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২ টার দিকে ফেয়ার উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আ.লীগ নেতা গোলাম হোসেন মন্টুর জামাতা ফেয়ার প্রাইজ ডিলার পোবেল উলিপুর সরকারি খাদ্য গুদাম থেকে সরবরাহ করা খোলা বাজারে বিক্রির জন্য ফেয়ার প্রাইজের ২০ বস্তা চাল মধ্যবাজারের মেসার্স কাশেম চালকল মালিকের দোকান ঘরে পৌঁছে দিতে বলেন। তার কথা মতো ভ্যানচালকদ্বয় উল্লেখিত পরিমাণ চাল নিয়ে মধ্যবাজারের ঐ দোকানে ঢুকানোর সময় জনতার সন্দেহ হয়।

এ সময় স্থানীয় লোকজন চাল আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২০ বস্তা খোলা বাজারে বিক্রির চালের জব্দ তালিকা প্রস্তুত করেন এবং চাল পরিবহনের সঙ্গে জড়িত ২ জন ভ্যান চালক ও দোকান ম্যানেজারকে আটক করে থানায় নিয়ে যান। আটককৃত ভ্যান চালকের নাম আব্দুস শহীদ ও আঃ কুদ্দুস। দোকান ম্যানেজারের নাম আনোয়ার হোসেন। আওয়ামী লীগ নেতার জামাতা পোবেল খাদ্য বিভাগের তালিকাভুক্ত ফেয়ার প্রাইজ ডিলার বলে জানা গেছে।

পোবেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ৭ টা পর্যন্ত আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ঠ সুত্র জানায়।

এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির চাল আটকের কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যাবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App