×

ক্রিকেট

বিসিবিতে জাহানারার যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ এএম

বিসিবিতে জাহানারার যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন

বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে জমা দেওয়া হয় তদন্ত প্রতিবেদন। ছবি: সংগৃহীত

নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগ তদন্তে গঠিত স্বাধীন তদন্ত কমিটি বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল ৩১ জানুয়ারি। সেই সময় পেরিয়ে অবশেষে সোমবার বিসিবিতে জমা দেয়া হলো স্বাধীন কমিটির প্রতিবেদনটি।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিমের নেতৃত্বে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন তুলে দেন বিসিবি সভাপতির কাছে। প্রতিবেদনে কী আছে, সেসব নিয়ে কোনো ধারণা দেওয়া হয়নি। 

এর মধ্যে তিন দফায় সময় বাড়ানো হয়েছিল। প্রথমে বিসিবি জানিয়েছিল, ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জাহানারাকে বলা হয় আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাতে। অস্ট্রেলিয়ায় থাকা এই ক্রিকেটার ১৫ দিন সময় চেয়ে অনুরোধ জানান। তখন তাকে বলা হয় ২০ ডিসেম্বরের মধ্যে অভিযোগ জানাতে।

জাহানারা লিখিত অভিযোগ জমা দেওয়ার পর গত ২২ ডিসেম্বর আরেক দফায় বিসিবি জানায়, ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। তখন বলা হয়েছিল, ন্যায্য ও উপযুক্ত তদন্তের স্বার্থে আরও কজনের সঙ্গে কথা বলা ও তথ্য পরখ করার প্রয়োজনীয়তা দেখছে কমিটি।

অবশেষে সেই প্রক্রিয়ার সমাপ্তি হলো।

গত মাসে ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, নিউ জিল্যান্ডে ২০২২ বিশ্বকাপ চলার সময় তখনকার নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তাকে কুপ্রস্তাব দিয়েছেন। এছাড়াও মঞ্জুর বিরুদ্ধে নানা সময়ে মানসিক নির্যাতন, যৌন হেনস্তা ও সেসব প্রস্তাবে রাজি না হওয়ায় বাজে আচরণ করার অভিযোগও তুলেছেন এই পেসার।

একইরকম অভিযোগ করেছেন তিনি নারী ক্রিকেটের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে। টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের আরও কজনের বিরুদ্ধেও অভিযোগ করেন নারী ক্রিকেটে দেশের সফলতম পেসার।

জাহানারার অভিযোগের পর মুখ খুলতে শুরু করেন আরও বেশ কজন ক্রিকেটার। 

তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় নাইমা হক ছাড়া অন্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম

রমজান মাস যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম

ফের স্বর্ণের দাম বাড়ল

ফের স্বর্ণের দাম বাড়ল

নির্বাচন করতে বাধা নেই আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের

নির্বাচন করতে বাধা নেই আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের

ভারতের ওপর ১৮ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

ভারতের ওপর ১৮ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App