×

রাজনীতি

দ্বৈত নাগরিকত্ব-তথ্য গোপনের অভিযোগ

কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট শুনানি আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ এএম

কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট শুনানি আজ

ফাইল ছবি

দ্বৈত নাগরিকত্ব এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে এনসিপি মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের রিট শুনানি আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হতে পারে। 

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে আবেদনটি ৮২ নম্বর ক্রমিকে রয়েছে। রিটে তার প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। 

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী জহিরুল ইসলাম মূসা।

তিনি বলেন, বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম ভানুয়াতু নামে একটি দেশের নাগরিক। হলফনামায় এ তথ্য গোপন করেছেন, যেটা পরে ডিসক্লোজ হয়েছে। নাহিদ ইসলাম সে বিষয়টি নিয়ে রিট করেছেন। সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিক, তারা সংসদ সদস্য নির্বাচনে অনুপযুক্ত।

এ বিষয়টি এবং হলফনামায় যে তথ্য গোপন করেছেন-এই দুটি বিষয় সামনে রেখে রিট করা হয়েছে, যেটি শিগগিরই উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে। তার প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। আশা করছি মঙ্গলবার শুনানি হতে পারে।

গুলশান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন।

এই আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন। নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন। তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।

প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর গত ৩ জানুয়ারি এম এ কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পচা রাজনীতি আর নয়, পরিবর্তন চায় চব্বিশের যুব সমাজ

জামায়াত আমির পচা রাজনীতি আর নয়, পরিবর্তন চায় চব্বিশের যুব সমাজ

যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম

রমজান মাস যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম

ফের স্বর্ণের দাম বাড়ল

ফের স্বর্ণের দাম বাড়ল

নির্বাচন করতে বাধা নেই আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের

নির্বাচন করতে বাধা নেই আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App