×

রাজনীতি

বাংলাদেশ গ্রীন পার্টির আত্মপ্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ এএম

বাংলাদেশ গ্রীন পার্টির আত্মপ্রকাশ

ছবি : সংগৃহীত

একটি ন্যায়ভিত্তিক ও পরিবেশবান্ধব রাজনৈতিক ধারার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গ্রীন পার্টি’। 

সোমবার (২ জানুয়ারি) রাজধানীর একটি মিলনায়তনে ‘বিসমিল্লাহ’ শীর্ষক এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দলটির নাম ও স্লোগান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

দলের আহ্বায়ক রিদওয়ান হাসান সংগঠনের নাম এবং মূল স্লোগান- ‘ইনসাফ ও প্রকৃতির পাহারাদার’ উন্মোচন করেন। তিনি জানান, এটি কেবল কোনো আকস্মিক রাজনৈতিক ঘোষণা নয়, বরং দেশের বর্তমান প্রেক্ষাপটে ইনসাফ কায়েম এবং পরিবেশ রক্ষায় একটি সচেতন রাজনৈতিক উদ্যোগ।

রিদওয়ান হাসান এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) সঙ্গে যুক্ত ছিলেন। দলের সদস্য সচিব সালাহউদ্দীন জাহাঙ্গীর অনুষ্ঠানে ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা তুলে ধরেন।

তিনি জানান, বাংলাদেশ গ্রীন পার্টি মূলত বাংলাদেশের কওমি মাদ্রাসা থেকে উঠে আসা একদল তরুণের রাজনৈতিক প্রয়াস। যারা মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জুলাইয়ে অর্জিত বৈষম্যহীন ও আধুনিক রাষ্ট্র বিনির্মাণের চেতনায় বিশ্বাসী।

রাজনীতিকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে যেতে মূল সংগঠন কাঠামো হবে থানা কমিটি। দলটির সদস্য হতে আগ্রহীদের জন্য থানা কমিটির সদস্য হওয়ার গুগল ফরম উন্মোচন করা হয়।

তিনি আরও জানান, দলের আহ্বায়ক যাত্রাবাড়ী থানা কমিটির সদস্য হিসেবে এবং সদস্য সচিব ধামরাই থানা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে তারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব গ্রহণ করেছেন। দলটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন এহসান সিরাজ।

আয়োজকরা জানিয়েছেন, এই যাত্রা কোনো প্রদর্শনীর রাজনীতি নয়; ধাপে ধাপে সংগঠন গড়ে তোলার একটি সচেতন উদ্যোগ। কেবলই মিছিল-মিটিং বা রাজনৈতিক শোডাউন গ্রীন পার্টির মূল লক্ষ্য নয়।

আগামীর তরুণদের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ উপহার দেওয়া এবং কর্মমুখর করাও হবে দলটির অন্যতম লক্ষ্য। বাংলাদেশ গ্রীন পার্টির পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই দলটির পরবর্তী কর্মসূচি ও সাংগঠনিক আপডেট প্রকাশ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম

রমজান মাস যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম

ফের স্বর্ণের দাম বাড়ল

ফের স্বর্ণের দাম বাড়ল

নির্বাচন করতে বাধা নেই আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের

নির্বাচন করতে বাধা নেই আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের

ভারতের ওপর ১৮ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

ভারতের ওপর ১৮ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App