×

ক্রিকেট

ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০১:১৯ পিএম

ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলমান অস্থিরতা ও নির্বাচন সংক্রান্ত বিতর্কের মধ্যে রোববার (৫ এপ্রিল) দুপুরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুপুর দেড়টার দিকে মিরপুরে বিসিবি প্রাঙ্গণে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে জাতীয় দলের বর্তমান ও সম্ভাব্য ক্রিকেটারদের পাশাপাশি নতুন নির্বাচক প্যানেল এবং কোচিং স্টাফের সদস্যরাও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। যদিও আলোচনার নির্দিষ্ট এজেন্ডা এখনো প্রকাশ করা হয়নি, তবে দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ই মূল উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে গত মাসে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি কমিটি গঠন করে। ওই তদন্ত কমিটি ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেছে, যার মধ্যে বিসিবি সভাপতি বুলবুলও রয়েছেন। আজ সকাল ১১টায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে, যা ভবিষ্যতে বিসিবির কাঠামো ও সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এদিকে, গতকাল শনিবার প্রায় ৯ ঘণ্টার ম্যারাথন বৈঠক করে বিসিবি। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ, তিন ফরম্যাটের অধিনায়কদের মেয়াদ এবং নারী বিপিএলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তবে বৈঠকের পরপরই চার পরিচালকের পদত্যাগ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদালতে নেওয়া হলো সাবেক স্পিকার শিরীন শারমিনকে

হত্যাচেষ্টা মামলা আদালতে নেওয়া হলো সাবেক স্পিকার শিরীন শারমিনকে

ঠাকুরগাঁওয়ে বাড়ছে হামের প্রকোপ, ৪৮ জনের উপসর্গ শনাক্ত

ঠাকুরগাঁওয়ে বাড়ছে হামের প্রকোপ, ৪৮ জনের উপসর্গ শনাক্ত

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

আমিরাতে হজ ও ঈদুল আজহার ছুটি ঘোষণা

আমিরাতে হজ ও ঈদুল আজহার ছুটি ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App