×

ক্রিকেট

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলে দুই পরিবর্তন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলে দুই পরিবর্তন

ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পূর্বে ঘোষিত দল থেকে দুটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল (এনজেডসি)। ডান-হাতের তালুর ইনজুরিতে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার ক্রিশ্চিয়ান ক্লার্ক। 

ক্লার্কের জায়গায় বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলে ডাক পেয়েছেন বেন লিস্টার। বর্তমানে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে আছেন তিনি। ২০২৩ সালে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ৩টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন লিস্টার। ২০২৪ সালের এপ্রিলে দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। 

চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাওয়ায় বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ খেলতে আসবেন না বেন সিয়ার্স। পিএসএলে রাওয়ালপিন্ডিজের হয়ে খেলবেন তিনি। ওয়ানডে দলে সিয়ার্সের কোনো বদলি নেয়নি নিউজিল্যান্ড। পিএসএল শেষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলের সঙ্গে যোগ দেবেন সিয়ার্স। 

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ১৭ ও ২০ এপ্রিল সফরের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুই দল। 

চট্টগ্রামেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে এই দুই দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট

বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট

বঙ্গোপসাগরে লঘুচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

বঙ্গোপসাগরে লঘুচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

মির্জা ফখরুলের আসনে নির্বাচনের ঘোষণা হিরো আলমের

মির্জা ফখরুলের আসনে নির্বাচনের ঘোষণা হিরো আলমের

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি-পদায়ন

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি-পদায়ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App