×

ক্রিকেট

মারুফাকে নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

মারুফাকে নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

ফাইল ছবি

বাংলাদেশ নারী দলের তারকা পেসার মারুফা আক্তার। সবশেষ টুর্নামেন্টগুলোতে খেললেও আসন্ন নিউজিল্যান্ড সিরিজে এই পেসারকে পাচ্ছে না বাংলাদেশ দল। পুরোনো ইনজুরি ফিরে এসেছে তার।

তিন টি-টোয়েন্টি এবং তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই দ্বিপাক্ষিক লড়াই। তবে সেখানে মারুফা থাকছেন না তা প্রায় নিশ্চিত। বিসিবি সূত্র থেকে এমনটি জানা গিয়েছে।

দেশের অন্যতম সেরা পেসার হওয়ার কারণে তাকে নিয়ে কোনো ধরণের ঝুঁকি নিতে চায় না বোর্ড। যে কারণে সুস্থ হয়েই তাকে মাঠে ফেরানোর পরিকল্পনা ক্রিকেট বোর্ডের।

বিসিবির একজন কর্মকর্তা বলেছেন, ‘তার গোড়ালির ব্যথা আবারও ফিরে এসেছে। আমরা চাই না এমনটা আবার ঘটুক। তাই সে যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সময় পায়, সেই সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে কোনো ধরনের অস্বস্তি ছাড়াই যেন সে বোলিং করতে পারে, এই ব্যাপারটি নিশ্চিত করতে চাই। কারণ পুরোপুরি সুস্থ না হলে নিজের সামর্থ্য অনুযায়ী বোলিং করতে তার সমস্যা হবে।’

সূত্র: ক্রিকবাজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাবাহিনীর ২ কর্মকর্তা বরখাস্ত

সেনাবাহিনীর ২ কর্মকর্তা বরখাস্ত

মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

রাজধানীতে সক্রিয় ভাড়াটে সন্ত্রাসীরা

রাজধানীতে সক্রিয় ভাড়াটে সন্ত্রাসীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App