×

ক্রিকেট

নাহিদ রানাকে নিয়ে আবারও দুঃসংবাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম

নাহিদ রানাকে নিয়ে আবারও দুঃসংবাদ

ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরে মাঠে ফেরার প্রস্তুতি (পুনর্বাসন) চলাকালে আবারও চোট পেয়েছিলেন নাহিদ রানা। সে কারণে বাংলাদেশি এই গতিতারকাকে দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোর পরামর্শ নেন নাহিদ। সেখানেই চোট পুনর্বাসন সেশন করেন এই পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরার কথা থাকলেও জ্বরে আক্রান্ত হওয়ায় তা হচ্ছে না।

এর আগে রানা অস্ট্রেলিয়ায় থাকতেই বোলিং অনুশীলন শুরু করেছিলেন। সেখান থেকে দুই সপ্তাহ আগে ফিরেছেন দেশে। মাঝে বাংলাদেশের বেশ কয়েকটি সিরিজ মিস করেছেন নাহিদ রানা। দক্ষিণ আফ্রিকায় ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া সিরিজেও তিনি ছিলেন না। এরই মাঝে গত তিন দিন ধরে হঠাৎ জ্বরে ভুগছেন এই পেসার। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি ডেঙ্গু জ্বরে ভুগছেন এবং পুরোদমে বোলিংয়ে ফিরতে আরও সময় লাগবে। 

এর আগে অজি চিকিৎসকরা তাকে ফিট বলে ক্লিয়ারেন্স দিয়েছেন। পরে বিসিবির ডাক্তারদেরও দেখিয়েছেন নাহিদ। জানা গেছে পূর্ণ ফিট হয়ে উঠেছিলেন তিনি। ওয়ানডে সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলবেন কি না সেটা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।

সেখাতে উৎরাতে ফিটনেস পরীক্ষা দিতে হবে নাহিদ রানাকে, পাস করলেই আফ্রিকা সিরিজের জন্য বিবেচিত হবেন বলে জানা গেছে। বিসিবির একজন কর্মকর্তা জানান, ‘সে ফিট, এখন বাকিটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তার আগে ওয়ার্কলোড এবং ফিটনেস পরিক্ষায় উৎরাতে হবে।’ তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘প্রধানমন্ত্রী আসলে সব বলে দেব’: আমির হামজা

‘প্রধানমন্ত্রী আসলে সব বলে দেব’: আমির হামজা

নাহিদ রানাকে নিয়ে আবারও দুঃসংবাদ

নাহিদ রানাকে নিয়ে আবারও দুঃসংবাদ

পুতিনকে ‘সামরিক আগ্রাসন’ বন্ধের আহ্বান ট্রাম্পের

পুতিনকে ‘সামরিক আগ্রাসন’ বন্ধের আহ্বান ট্রাম্পের

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App