×

অপরাধ

কারামুক্ত হলেন ডেসটিনির এমডি রফিকুল আমীন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:২১ পিএম

কারামুক্ত হলেন ডেসটিনির এমডি রফিকুল আমীন

ছবি: সংগৃহীত

ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন কারামুক্ত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে তিনি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স- ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে যান।

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের রায়ে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় ডেসিটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দেন আদালত।

তবে রফিকুল আমীন গত ১২ বছর ধরে কারাগারে আছেন। রায়ে আদালত বলেছেন, কারাগারে থাকার বয়স সাজা থেকে বাদ যাবে। সেক্ষেত্রে এমডি রফিকুল আমীনের সাজা খাটা হয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

ফেনীতে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

ফেনীতে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

বর্ষায় যে ৬ সবজি খাওয়া থেকে বিরত  থাকবেন

বর্ষায় যে ৬ সবজি খাওয়া থেকে বিরত থাকবেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App