×

অপরাধ

দুই দেশে বেনজীরের অস্থাবর সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৭:১১ পিএম

দুই দেশে বেনজীরের অস্থাবর সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা বিভিন্ন স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। অপর দিকে দুই দেশে থাকা তার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে। 

সোমবার (১৪ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান।

জব্দ ও অবরুদ্ধের আদেশ পাওয়া সম্পদের মধ্যে রয়েছে বেনজীরের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরের ৪ লাখ ৩০ হাজার ডলারের অস্থাবর সম্পদ, যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে দুই হিসাব এবং মালয়েশিয়ায় সিআইএমবি ইসলামি ব্যাংক বেরহাডে দুই হিসাব।

দুদকের আবেদনে বলা হয়, বেনজীর আহমেদ পুলিশের মহাপরিদর্শক থাকা অবস্থায় বৈধ আয়ের উৎসের বাইরে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন যা অনুসন্ধানাধীন।

তদন্তে জানা গেছে, আসামি তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেয়া প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App