×

অপরাধ

রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেলে গাড়ির ভেতর দুই মরদেহ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৬:২৫ পিএম

রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেলে গাড়ির ভেতর দুই মরদেহ

ছবি: সংগৃহীত

রাজধানীর একটি মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্ট পার্কিংয়ের একটি গাড়ি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকার মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্ট পার্কিং থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন সকাল সাড়ে ১১টার দিকে ওই মেডিকেল কলেজের নিরাপত্তারক্ষীরা গাড়ির ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করেন।

তালেবুর রহমান খান জানান, রোববার (১০ আগস্ট) বিকেলে গাড়িটি নোয়াখালীর চাটখিল থেকে ওই মেডিকেল কলেজে থাকা একজন রোগীকে নিতে হাসপাতালে এসেছিল। পরবর্তীতে তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা।

নিহত একজনের নাম জাকির হোসেন, আরেকজন মো. মিজান। তাদের একজন গাড়ির সামনে ড্রাইভারের পাশের সিটে এবং অন্যজন ছিল পেছনের সিটে। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

গাড়ির ভেতরে দুজন কখন, কীভাবে মারা গেলেন, গাড়িটি কে বা কারা সেখানে নিয়ে গিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App