×

অপরাধ

এনবিআরের ১৭ কর্মকর্তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৭:২৮ পিএম

এনবিআরের ১৭ কর্মকর্তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তার বিরুদ্ধে সম্পদ ও দায় দেনার হিসাব বিবরণী দাখিলের আদেশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি বলেন, দুদকের তথ্যানুসন্ধান শেষে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা কর্মকর্তাদের বিরুদ্ধে বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পত্তি দখল ও মালিকানা অর্জনের তথ্য পাওয়ায় তাদের বিরুদ্ধে এ আদেশ জারি করা হয়েছে।

দুদক জানায়, সম্পদের বিবরণী চাওয়া কর্মকর্তারা হলেন- সদস্য মো. লুৎফুল আজিম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. আলমগীর হোসেন, যুগ্ম কমিশনার মো. তারিক হাসান, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মো. জিয়া উদ্দিন, রেলওয়ে কাস্টমসের কমিশনার মো. কামরুজ্জামান, বৃহৎ করদাতা ইউনিটের ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার আব্দুল রশিদ মিয়া, কর অঞ্চল ১৬-এর উপকর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, কর অঞ্চল ৮-এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, বিসিএস কর একাডেমির যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান, কর অঞ্চল ১৬-এর উপকর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা, সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম, নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (মূল্য সংযোজন কর) অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার, অতিরিক্ত কমিশনার মো. মামুন মিয়া, গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কমিশনার সাহেলা সিদ্দিক, কর আপিলেট ট্রাইব্যুনালের কমিশনার লোকমান আহমেদ এবং কর অঞ্চল ৩-এর কর কমিশনার এম এম ফজলুল হক।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

১৬ কোটি টাকার সোনাসহ বিমানের ২ কর্মী হেফাজতে

১৬ কোটি টাকার সোনাসহ বিমানের ২ কর্মী হেফাজতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App