×

অপরাধ

দাঁড়িপাল্লায় ভোট দিতে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম

দাঁড়িপাল্লায় ভোট দিতে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে দাঁড়িপাল্লায় ভোট দিতে রাজি না হওয়ায় এক নারীকে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। ঘটনায় চারজনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর স্বামী টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন- শহিদুল, সোহেল, এনামুল এবং আল আমিন।

অভিযোগ সূত্রে জানাযায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা জন্য সোমবার অভিযুক্ত শহিদুলসহ আরো চার জন ভোট চাইতে ওই ভুক্তভোগীর বাড়িতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় ভুক্তভোগী নারী তাদের চলে যেতে বলেন। একপর্যায়ে অভিযুক্তরা তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চাপ দেন। এ সময় ওই নারী জানান, তিনি এবার ভোটার হননি এবং তার পরিবারের সকলেই ধানের শীষে ভোট দেবেন। পরে অভিযুক্ত শহিদুল হঠাৎ ক্ষিপ্ত হয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা চালায় বলেও থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরো বলা হয়েছে, এ সময় ভুক্তভোগী নারী চিৎকারে আশেপাশের লোকজন এলে অভিযুক্তরা পালিয়ে যায়। তবে যাওয়ার সময় বিষয়টি কাউকে  জানালে তাকে তুলে নিয়ে নির্যাতন করার হুমকি দেয়।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’

মামলার তদন্ত কর্মকর্তা ও ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মেরাজুল ইসলাম রুবেল বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি

‘অন্যায়ের প্রতিবাদ করে বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান’

জামায়াত আমির ‘অন্যায়ের প্রতিবাদ করে বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান’

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলায় বাংলাদেশের নিন্দা

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলায় বাংলাদেশের নিন্দা

অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

পে স্কেল অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App