×

জাতীয়

নতুন পে স্কেলে ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত, যা জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ পিএম

নতুন পে স্কেলে ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত, যা জানা গেল

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনা চলার মধ্যেই ভাতার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ। নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও আপাতত বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতার পরিমাণ অপরিবর্তিত থাকছে। অর্থাৎ, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কর্মচারীরা আগের হারেই এসব ভাতা পাবেন।

সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেই হারই বহাল থাকবে। সরকারি ও আধা-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আলোচনায় থাকা নতুন পে স্কেল অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের বিষয়টি সামনে এসেছে। তবে মূল বেতন ও মোট বেতন এক বিষয় নয়। মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য প্রযোজ্য ভাতা যোগ করে একজন কর্মচারীর মোট মাসিক প্রাপ্য নির্ধারণ করা হয়।

ফলে নতুন কাঠামোয় মূল বেতন বাড়লেও ভাতার হার অপরিবর্তিত থাকায় সবার মোট বেতন একই অনুপাতে বাড়বে না। নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ সুবিধা পেতে ভাতার বিষয়ে অর্থ বিভাগের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে সরকারি কর্মচারীদের।

এদিকে নতুন বেতন কাঠামো অনুযায়ী চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া বা অতিরিক্ত অর্থ পাওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

নতুন বেতন কাঠামোর কারণে মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়লেই বাজারে অর্থের সরবরাহ এতটা বেড়ে যাবে যে বড় ধরনের মূল্যস্ফীতি তৈরি হবে—এমন সিদ্ধান্তে সরাসরি পৌঁছানো ঠিক নয়।

তিনি বলেন, নতুন বেতন কাঠামোর প্রভাব মূল্যায়নের ক্ষেত্রে অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। এ জন্য সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় এবং অর্থনীতির বাস্তব অবস্থা বিশ্লেষণ করা জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাদা গাড়িতে সীমান্তে আ.লীগের শীর্ষ ৪ নেতা, ছিলেন দুই ঘণ্টা

সাদা গাড়িতে সীমান্তে আ.লীগের শীর্ষ ৪ নেতা, ছিলেন দুই ঘণ্টা

নতুন পে স্কেলে ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত, যা জানা গেল

নতুন পে স্কেলে ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত, যা জানা গেল

মানিকগঞ্জে ৩৮ কেজি গাঁজাসহ ৪ নারী আটক

মানিকগঞ্জে ৩৮ কেজি গাঁজাসহ ৪ নারী আটক

টানা পতনের পর হঠাৎ বাড়ল স্বর্ণের দাম

টানা পতনের পর হঠাৎ বাড়ল স্বর্ণের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App