×

অপরাধ

শিশু অপহরণের ঘটনায় বাপ্পারাজ আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১০:৩৯ পিএম

শিশু অপহরণের ঘটনায় বাপ্পারাজ আটক

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই বছর বয়সী এক শিশুকে অপহরণ করে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় শাহনেওয়াজ চৌধুরী বাপ্পারাজ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৩ মার্চ) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাপ্পারাজ ওই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

র‌্যাব-৯-এর সিসিপি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল ফিতরের পরদিন শনিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি কুমিল্লা দক্ষিণ থানার কাজীবাড়ির মাওলানা নাসির উদ্দিনকে দেখতে যান তার পুত্রবধূ নুসরাত জাহান।

এ সময় তার সঙ্গে ছিল দুই বছর বয়সী শিশুপুত্র কাজী ফুজাইল।

বিকেল ৩টার দিকে তিনি লক্ষ্য করেন শিশুটি পাশে নেই। পরে পুরো হৃদরোগ বিভাগে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনার পর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি শিশুটির মা ইসরাত জাহান ও তার ভাই সাদ বিন ইকরামের মোবাইল ফোনে কল দিয়ে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App